রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পরিচালিত সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি গৃহীত নানা উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
সাক্ষাৎকালে দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি।