রাত ১০টার পর কেন প্রভার কোনো খোঁজ পাওয়া যায় না?
যেখানে অ্যান্ড্রয়েড ফোনের এই যুগে ঘুমাতে যাওয়ার সময়ও মানুষ দীর্ঘক্ষণ ফোনে স্ক্রল করেন, সেখানেই ব্যতিক্রমী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। তবে রাত ১০টার পর হঠাৎ যেন উধাও হয়ে যান প্রভা! এমনকি এ সময় ফোন কলেও তাকে পাওয়া যায় না তাকে । সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান প্রভা।তিনি জানান, রাত ১০টার পর তিনি ফোন থেকে দূরে থাকেন। এমনকি এ সময় পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, তিনি ফোন বন্ধ রাখেন। প্রভার ভাষায়, ‘রাত দশটার পরে আমাকে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা-ই হয়ে যাক, আমার ফোন বন্ধ। ফোনটা দূরে থাকে। পরে সব খবর পাই। তিনি আরও বলেন, ‘আমি যেদিন থেকে নিজেকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি, তখন থেকেই নিজের যত্নও বাড়িয়ে দিয়েছি।’
ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এড়াতেই এই নিয়ম মেনে চলেন প্রভা। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে তাকে নিয়ে নানা কৌতূহল।বর্তমানে শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী প্রভা। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আর তার এসব পোস্ট ও ছবিতে ভক্তরাও জানান নানা প্রতিক্রিয়া। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই অভিনেত্রী।
মন্তব্য
প্রথম মন্তব্যটি করুন।