সৌদি আরবের বেসামরিক স্থাপনা, বিশেষ করে বিমানবন্দরে সাম্প্রতিক হুথি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।