সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মসজিদে ব্যভিচারের মতো ঘটনা ঘটতে পারে। তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় প্রকৃত কারণ জানতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সৌদি সরকারের কাছ থেকে জবাব পাওয়ার পর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা রয়েছে। দেশটির আইনের ব্যত্যয় ঘটলে সরকারের পক্ষে অনেক ক্ষেত্রে কিছু করার সুযোগ থাকে না।

এ সময় প্রবাসীদের বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।