মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকার সোহাগ পরিবহনের কাউন্টার সংলগ্ন সড়কে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষ হওয়ার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের জোর চেষ্টা চলছে।

সূত্রঃ বিডিনিউজ