দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৪৮ জনের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।