দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জন মারা গেছে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। একই সময়ে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১০৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৬ জন। সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭। এ সময়ে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।