হাসপাতালের ভেতরে চারদিকে শুধু কাদা আর পানি! বিছানায় শুয়ে থাকা অসহায় রোগীরা অপেক্ষা করছেন উদ্ধারের জন্য। কেউ অসুস্থ শরীর নিয়ে, কেউবা জীবন বাঁচানোর আকুতি নিয়ে তাকিয়ে আছেন সাহায্যের আশায়। যেখানে মানুষের জীবন বাঁচানোর কথা, সেই হাসপাতালই যখন কাদার স্রোতে বিপর্যস্ত, তখন অসহায় মানুষগুলো যাবে কোথায়? চিলির ভয়াবহ এই দৃশ্য যেন মুহূর্তেই কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। সৃষ্টিকর্তার এই পৃথিবীতে মানুষের অসহায়ত্বের এমন দৃশ্য সত্যিই হৃদয় কাঁপিয়ে দেয়!
কিন্তু বিপর্যয় এখানেই শেষ নয়! রাস্তায় ভয়ংকর তাণ্ডবের দৃশ্য প্রবল কাদা-পানির স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যাচ্ছে আস্ত একটি বাস! প্রাণ বাঁচাতে বাসের ভেতরে থাকা যাত্রীদের ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। যে বাসে চড়ে মানুষ গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখেছিল, সেই বাসই মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে আতঙ্কিত এক মঞ্চে! চারপাশে শুধু পানির গর্জন, কাদার স্রোত আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা।
আর রাস্তায় পার্ক করে রাখা ব্যক্তিগত গাড়িগুলোর অবস্থাও ভয়াবহ! চোখের সামনেই কাদার স্রোতে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। মানুষের কষ্টের টাকায় কেনা সম্পদ মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে কাঁদার তোড়ে। উপড়ে পড়ছে গাছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, আর বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষের স্বাভাবিক জীবন। চারদিকে ধ্বংসের চিহ্ন, আর বুকভরা আতঙ্ক নিয়ে মানুষ খুঁজছে একটু নিরাপত্তা।
কিন্তু প্রকৃতির এই ভয়ংকর রূপের সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন থেকেই যায় মানুষ কি কখনো ভেবে দেখেছে, প্রকৃতির সঙ্গে আমরা কী আচরণ করছি? নির্বিচারে গাছ কাটা, পাহাড় ধ্বংস, নদী-খাল দখল আর পরিবেশের ওপর একের পর এক অন্যায়ের পরিণতি কি আমরা ভুলে যাচ্ছি? প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে বিপদের ঝুঁকি যে আরও বেড়ে যায়, তা অস্বীকার করার উপায় নেই।
সৃষ্টিকর্তার এই পৃথিবী শুধু মানুষের ভোগ করার সম্পদ নয়, এটি আমাদের আমানত। প্রকৃতিকে ধ্বংস করে মানুষ হয়তো সাময়িক লাভের হিসাব মেলায়, কিন্তু সেই ক্ষতির মূল্য দিতে হয় অসংখ্য নিরপরাধ মানুষকে। চিলির এই ভয়াবহ দৃশ্য তাই শুধু একটি দুর্যোগের গল্প নয় এটি মানবতার জন্য এক নির্মম সতর্কবার্তা। প্রকৃতির প্রতি অন্যায় বন্ধ না করলে, একদিন আমাদেরই সৃষ্টি করা বিপদের সামনে অসহায় হয়ে দাঁড়াতে হতে পারে। আর তখন হয়তো প্রশ্ন করারও সময় থাকবে না কেন আমরা সময় থাকতে প্রকৃতিকে রক্ষা করিনি?