চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজখালী খালে পড়ে মুহাম্মদ মিনহাজ নামে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইসলামপুর ইউনিয়নের খতিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিনহাজ স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। অসুস্থতার কারণে কয়েক দিন ছুটিতে বাড়িতে থাকা মিনহাজ সকালে এক বন্ধুর সঙ্গে বাইরে বের হয়। খালের পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে যায় সে।

তার বন্ধুর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মিনহাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাঙ্গুনিয়া থানা।