রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল, মো. জুয়েল, জিহাদ হাসান ও মো. রাব্বি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজার এলাকায় থাকেন। অর্থের বিনিময়ে তারা হামলা ও লুটপাটে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।