বাংলাদেশে একের পর এক স্থানীয় ক্রিকেট লিগ বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটার, সংগঠক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলার সুযোগ কমে গেলে নতুন প্রতিভা উঠে আসার পথও কঠিন হয়ে যায়। তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলা না হলে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা ও সামর্থ্য দেখানোর সুযোগ হারায়। স্থানীয় ক্রিকেটের এই সংকটের সময়ে আমাদের সবারই এগিয়ে আসা প্রয়োজন।

কক্সবাজারের সাম্পান (Shampan) দলের স্পনসর হিসেবে আমি এবং আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী মিলে সিদ্ধান্ত নিয়েছি, মাঠের ক্রিকেটকে থামতে দেওয়া যাবে না।

এই লক্ষ্যেই আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে ৪ দলের একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং স্থানীয় ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়ানো।

লিগ বন্ধ হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ও উদ্যোগ বন্ধ হবে না।

ক্রিকেট বাঁচুক। স্থানীয় ক্রিকেট বাঁচুক। নতুন প্রতিভারা সামনে আসুক।

সৈয়দ ইব্রাহিম আহমেদের ফেইসবুক পোষ্ট থেকে