নামাজ, পরিবার আর দায়িত্ব- মুশফিকের জীবনের অন্য গল্প
ক্রিকেট মাঠে ব্যাট হাতে যিনি বাংলাদেশের অন্যতম সেরাদের একজন, মাঠের বাইরেও যেন অনুকরণীয় এক মুশফিকুর রহিম। শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত এই কিংবদন্তি এবার কথা বললেন নামাজ, মা-বাবার প্রতি দায়িত্ব আর পরিবার নিয়ে। তার কথায় উঠে এলো জীবনের সাফল্যের পাশাপাশি মূল্যবোধ ধরে রাখার বার্তাও। আর সেই মূল্যবোধের জায়গা থেকেই নামাজ ও ধর্মীয় দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেছেন মুশফিক। শিক্ষার্থীদের উদ্দেশে তার বার্তা জীবনে যত বড়ই হওয়া হোক, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্ত আর নিজের নৈতিকতাকে যেন কখনো ভুলে না যাই। ক্রিকেটের ব্যস্ততার মাঝেও এই বিশ্বাসকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন তিনি।ধর্মীয় দায়িত্বের পাশাপাশি পরিবার নিয়েও সমান সচেতন মুশফিক। স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের দায়িত্বের কথা বলতে গিয়ে বোঝালেন, সাফল্যের আসল সৌন্দর্য শুধু অর্জনে নয়, আপনজনদের পাশে থাকাতেও।
অর্থাৎ ক্রিকেট মাঠে যেমন শৃঙ্খলা, তেমনি ব্যক্তিজীবনেও দায়িত্বশীলতার ছাপ। আর এখানেই মুশফিক হয়ে ওঠেন আরও আলাদা। একজন ক্রিকেটার হিসেবে অসংখ্য অর্জন, একজন মানুষ হিসেবে ধর্মীয় মূল্যবোধ, আর পরিবারের প্রতি দায়িত্ব - তিনটিকেই নিজের জীবনে একসঙ্গে ধারণ করছেন তিনি। তাই শিক্ষার্থীদের ভালোবাসা পাওয়াটাও যেন তার এই বহুমাত্রিক ব্যক্তিত্বেরই প্রতিফলন। মাঠের পারফরম্যান্সে কিংবদন্তি মুশফিকুর রহিম, আর মাঠের বাইরেও যদি কেউ অনুপ্রেরণা হয়ে থাকেন - তাহলে সেই তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবেন এই টাইগার তারকা।
মন্তব্য
প্রথম মন্তব্যটি করুন।