আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে নিজের সম্ভাব্য বিদায়ী ম্যাচের অপেক্ষায় রয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে নামার আগে ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন এই বিশ্বজয়ী অধিনায়ক। ক্যাম্পে তাঁর পৌঁছানোর ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিজের জন্মশহর রোজারিওতে দুই দিন কাটানোর পর বুয়েনস আইরেসে পৌঁছান আলবিসেলেস্তে অধিনায়ক, যেন কোচ লিওনেল স্কালোনির নির্দেশনায় জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সারতে পারেন।
বিশেষ নকশার জার্সি ও শেষ ম্যাচের সময়সূচি পূর্বপরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক এই বিরতিতে বলিভিয়া কিংবা বুর্কিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচগুলোতে মাঠে নামেননি মেসি। তবে বিরতির তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় রিভার প্লেটের ঐতিহাসিক 'মনুমেন্তাল স্টেডিয়ামে' বেনিনের মুখোমুখি হবেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে এটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলায় তাঁর জন্য বিশেষভাবে একটি জার্সি নকশা করা হয়েছে। ম্যাচ শেষে যা স্থান পাবে তাঁর ব্যক্তিগত ট্রফি ও স্মারক সংগ্রহশালায়। ক্লাসিক আকাশী-সাদা রঙের এই জার্সির ঠিক মাঝখানে খোদাই করা থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার 'মে সূর্য' এবং মেসির নাম ও বিখ্যাত ১০ নম্বর জার্সিটি থাকবে রাজকীয় সোনালী রঙে।
অনুশীলন সূচি ও সংবাদ সম্মেলন এএফএর জাতীয় দলের তথ্যমতে, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই স্কালোনির কোচিং স্টাফদের অধীনে পুরো দল কঠোর অনুশীলন শুরু করেছে। সোমবার বেনিনের বিপক্ষে নামার আগে শেষবারের মতো মাঠে অনুশীলনে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে অধিনায়ক মেসি এবং কোচ লিওনেল স্কালোনি গণমাধ্যমের সামনে এসে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।