ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে বেশ সরগরম ফুটবল পাড়া। অনেকেই যখন বলছিলেন ভিনি মারা গেছে, এটা ভিনির কপি ভিনি মাঠে খেলছেন, তখন অনেকের মনে প্রশ্ন ছিল এমন কেন বলছে ফুটবলপ্রেমীরা। অবশ্য বলারই তো কথা। কারণ যে ভিনির পায়ের জাদুতে মুগ্ধ ছিলো ফুটবল পাড়া, সেই ভিনি যেনো হঠাৎই হারিয়ে ফেললেন নিজেকে। বিশ্বকাপে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করা ভিনি পরবর্তী ১৬ ম্যাচ খেলে করেছেন মাত্র ২টি গোল। তবে ভিনির এমন হতশ্রী পারফরম্যান্স সবচেয়ে বেশি আলোচনায় আসে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে, যেখানে ম্যাচে একাধিকবার গোলের সুযোগ পেয়েও তা মিস করেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে মাঠে ছিলেন ভিনি। ম্যাচের ৪৫ মিনিটে তেমন একটা দাপট দেখাতে পারেননি এশিয়ার মহাদেশের দেশটির বিপক্ষে। একের পর এক সুযোগ মিস করেছেন তিনি। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে আক্রমণে গেলেও শেষ মুহূর্তে এসে যেন তালগোল পাকিয়ে ফেলছিলেন ভিনি। তার পায়ের সেই পুরোনো ক্ষিপ্রতা, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং কোনোটাই যেন দেখা যায়নি এই ম্যাচে। 

তবে শুধু ভারতের বিপক্ষে একটি ম্যাচ দিয়েই ভিনিসিয়ুসকে বিচার করতে রাজি নন অনেকেই। কারণ তার সাম্প্রতিক পরিসংখ্যানই বলছে, সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান এই তারকার। প্রতিপক্ষের বক্সে পৌঁছাচ্ছেন, সুযোগও তৈরি করছেন, কিন্তু গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। যে ভিনি একসময় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখতেন, সেই ভিনিকেই এখন দেখা যাচ্ছে সহজ সুযোগগুলো কাজে লাগাতে হিমশিম খেতে। 

অবশ্য ক্লাব ফুটবলে ভিনিসিয়ুসের ওপর প্রত্যাশার চাপও কম নয়। রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত পারফর্ম করা এই তারকার কাছ থেকে গোল, অ্যাসিস্ট আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্ত প্রত্যাশা করেন সমর্থকরা। ফলে কয়েক ম্যাচে পারফরম্যান্সে ভাটা পড়লেই প্রশ্ন উঠছে তার আত্মবিশ্বাস ও ফর্ম নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা এ কি সেই ভিনি, নাকি তার ছায়া? 

তবে ফুটবলে ফর্ম যেমন আসে, তেমনি ফিরেও আসে। ভিনিসিয়ুসের বয়স ও সামর্থ্য বিবেচনায় এখনই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় নয়। বরং প্রয়োজন নিজের স্বাভাবিক ছন্দে ফেরার। কারণ ব্রাজিলের আক্রমণভাগে ভিনির মতো একজন গতিময় ও ম্যাচের ভাগ্য বদলে দিতে সক্ষম ফুটবলারকে দরকার। তাই ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেই পুরোনো ভিনির জন্য যে ভিনি বল পায়ে দৌড়ালে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণে।