স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ড. মঈন খান। বুকে ব্যথা অনুভব করায় বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে ড. মঈন খানকে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।