নবায়ন করা সনদ দলিল লেখকদের হাতে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। দীর্ঘদিন সাব-রেজিস্ট্রি অফিসে সনদ পড়ে থাকা বন্ধে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করলে বা আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট দলিল লেখকের নাম রেজিস্টার থেকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে নবায়নের আবেদন করতে হবে। জেলা রেজিস্ট্রার যাচাই শেষে যোগ্য সনদ নবায়ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাঠাবেন। এরপর সাব-রেজিস্ট্রারকে নবায়ন করা সনদ দলিল লেখকের কাছে বুঝিয়ে দিয়ে তা নিশ্চিত করতে হবে।

দীর্ঘদিন সনদ আটকে থাকায় দলিল লেখকদের হয়রানি ও বিভিন্ন জটিলতার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।