রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ও বিভিন্ন গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করেন।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও উপস্থিত হয়েছেন।