সাফের আসর শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন, এরই মধ্যে এক হতাশার সংবাদ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। প্রথম ম্যাচে একাদশে থাকছেন না বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরি ও ফারহান আলী ওয়াহিদ। বাফুফে ঘোষিত ২৮ সদস্যের দলে তারা ছিলোন বাংলাদেশ দলের অন্যতম কান্ডারি। ফলে তাদেরকে প্রথম ম্যাচে না পাওয়াতে কিছুটা হতাশ হবেন দেশের ফুটবল ফ্যানরা এমনটাই স্বাভাবিক।

হামজার প্রথম ম্যাচে না খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। এবার ফারহানকেও প্রথম ম্যাচে না পাওয়ার বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। ফলে সাফের শুরুতেই অভিজ্ঞ এই দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। কোচ থমাস ডুলি জানান, আগামী ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও ফারহান। ওই দিন থেকেই শুরু হবে ফিফা উইন্ডো। তাই এর আগে সাফের প্রথম ম্যাচে তাঁদের খেলার সুযোগ নেই।

দুই অভিজ্ঞ ফুটবলারের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা দেখা যাবে ৫ তারিখ ভুটানের বিপক্ষে ম্যাচে। তাঁদের ছাড়াই টুর্নামেন্টের শুরুতে জয় তুলে নিতে পারবেন কি না জামাল-শমিতরা, সেটি এখন বড় প্রশ্ন ফুটবলপ্রেমীদের কাছে।