সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। সোমবার (৫ অক্টোবর) দিবসটি পালিত হবে।
রাষ্ট্রপতি বলেন, নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য বাসযোগ্য ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নগর শুধু নাগরিক সুবিধাসম্পন্ন মানুষের বসবাসের স্থান নয়। বর্তমানে বিশ্বের নগরগুলো কর্মসংস্থান, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়নের ওপর গুরুত্ব দিতে হবে।